1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

মোদি সেদিন যা বলেছিলেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৯৯ Time View

বেশকিছুদিন আগে রণবীর সিং, রণবীর কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, রাজকুমার রাও, অশ্বিনী আইয়ার তিওয়ারি, করণ জোহর সহ একাধিক তারকা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কী কথা হয়েছিল তাঁদের? এবার সেবিষয়ে মুখ খুলেছেন রণবীর সিং।

রণবীর বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমি দেখা করেছি। এটা একটা ভীষণই সুন্দর সাক্ষাৎ। উনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কলা-কুশলীদের প্রশংসা করেন। উনি বলেন সিনেমা জগতে সঙ্গে যুক্ত তরুণ প্রজন্ম অনেক অসম্ভবকে সম্ভব করে দেখাতে পারে।

উনি (প্রধানমন্ত্রী) আরও বলেন, সিনেমার জন্য আমাদের এমন কিছু বিষয় বাছা উচিত যা দেশ তথা সমাজের কাছে একটা ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। আমি ভীষণ খুশি ‘৮৩’-র মতো ছবিতে আমি কাজ করতে চলেছি। এধরনের ছবি গোটা দেশের কাছে বার্তাবাহী। এই ছবির গল্পটা সেই মানুষটার উপর ভিত্তি করে তৈরি যিনি যাঁর জন্য গোটা দেশ গর্বিত হয়েছিল। আমি এধরনের ছবিতে কাজ করতে পেরে গর্বিত।

প্রসঙ্গত, গলি বয়-এর পর রণবীর আপাতত কবীর খান পরিচালিত ছবি ‘৮৩’-র কাজে ব্যস্ত। যেটি কপিলদেব-কে নিয়ে তৈরি। ১৯৮৩ সালে উনি দেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ