1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

মেসেঞ্জার ব্যবহারকারী ১২০ কোটির বেশি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ২২৭ Time View

২০১১ সালের ৯ আগস্ট মেসেজ আদান-প্রদানের স্বতন্ত্র প্লাটফর্ম মেসেঞ্জার চালু করেছিল সামাজিক যোগাযোগম্যাধ্যম ফেসবুক। অ্যাপ্লিকেশনটি শুরুতে ইতিবাচক সাড়া না পেলেও এখন সামাজিক মাধ্যমটির অর্ধেকের বেশি গ্রাহকই নিয়মিত ব্যবহার করছেন মেসেঞ্জার অ্যাপ।

সাম্প্রতিক তথ্যানুযায়ী সক্রিয় মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ১২০ কোটি ছাড়িয়েছে। সম্প্রতি ভিডিও কলিং ও অর্থ লেনদেন সুবিধাসহ বেশ কিছু নতুন সেবা চালুর ফলে অ্যাপটির ব্যবহারকারী দ্রুত বেড়েছে। বন্ধুদের সঙ্গে বার্তা বিনিময়ের পাশাপাশি ব্যবসা উন্নয়নেও ভূমিকা রাখছে অ্যাপটি। তাই গত আট মাসে অ্যাপটির ব্যবহারকারী বেড়েছে প্রায় ২০ কোটি।

মেসেজিং পণ্য বিভাগের প্রধান ডেভ মার্কাস বলেন, আমি অত্যন্ত খুশি। মেসেঞ্জারের গ্রাহক বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। বিভিন্ন ফিচার যোগ করার কারণে গত আট মাসে সেবাটির ব্যবহারকারী ২০ কোটি বেড়ে ১২০ কোটিতে পৌঁছেছে।

উল্লেখ্য, ২০১৫ সালে ফেসবুক মেসেঞ্জারের মোবাইল সংস্করণ চালু করে। ফলে স্মার্টফোন ও অন্যান্য মোবাইল ডিভাইস থেকে মেসেজ আদান-প্রদান এবং ছবি পাঠানো সহজতর হয়ে ওঠে। তখন থেকেই বাড়তে থাকে এর ব্যবহারকারী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ