1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মেসি ভক্তদের জন্য বড় দুঃসংবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৮৯ Time View

ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে দুর্দান্ত পারফর্ম দিয়ে করেছেন বিশ্ব জয়। ঘুচিয়েছেন দেশের ও নিজের অধরা স্বপ্ন। জিতেছেন বিশ্বকাপ। এবার পিএসজির হয়ে আবারও নতুন কোনো ইতিহাস গড়াই লিওনেল মেসির লক্ষ্য। তবে সেখানেই থমকে গেলেন তিনি।
ইতোমধ্যে ফরাসি কাপ থেকে ছিটকে গেছে মেসির দল। সে ম্যাচে মেসির সঙ্গে খেলেছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা নেইমারও। তবে সে ব্যর্থতা ভুলে দলটি আসন্ন চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষের ম্যাচে নজর দিচ্ছেন। কিন্তু তার আগেই বড় দুঃসংবাদ পেলেন মেসির ভক্তরা।
বুধবার ফরাসি কাপ থেকে মার্সেইর বিপক্ষে ছিটকে পড়ার ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মেসি। সে কারণে শনিবার (১১ ফেব্রুয়ারি) লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে এই তারকাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে সবচেয়ে বড় শঙ্কার বিষয়- চ্যাম্পিয়নস লিগের রাউন্ড ১৬-এর লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামবে পিএসজি। সেই ম্যাচও মেসির না থাকা নিয়ে আশঙ্কা রয়েছে। খবর ইএসপিএন।
ইএসপিএনের প্রতিবেদনে জানা যায়, বিশ্বজয়ী তারকা মেসিকে শনিবারের মোনাকোর বিপক্ষে ম্যাচটিতে রাখা হয়নি। তবে ক্লাব কর্তৃপক্ষ বাভারিয়ান জায়ান্টসদের বিপক্ষের ম্যাচে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী।
এর আগে ফরাসি লিগ ‘আ’তে মঁপেলিয়ের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন দলের আরেক প্রধান তারকা কিলিয়ান এবাপ্পে । এরপর ক্লাবটির অন্তত দুটি ম্যাচে নামতে পারেননি তিনি। ইনজুরি গুরুতর হওয়ায় পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, বায়ার্নের বিপক্ষেও এবাপ্পে থাকছেন না।
তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন এই ফরাসি ফরোয়ার্ড। যদিও তার ইনজুরি নিয়ে কোচ ক্রিস্তফ গালতিয়ে মাইন্ড গেম খেলছেন বলে সন্দেহ প্রকাশ করেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগলসমান।
আগামী মঙ্গলবার প্যারিসের পার্ক দ্য প্রিন্সে জার্মান জায়ান্ট বায়ার্নকে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে আতিথ্য দেবে পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ