1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

‘মেধাবীরা রাজনীতিতে না আসার কারণ আমরা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৩১ Time View

37আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষক রাজনীতি যেন ছাত্র রাজনীতিতে অনুপ্রবেশে না করে। আজ রাজনীতিতে মেধাবীরা আসতে চায় না, তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চান। মেধাবীরা রাজনীতিতে না আসার কারণও আমরা।

রোববার বেলা ১১টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প-২০১৬  এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এই ক্যাম্পের আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের আইসিটিতে সজীব ওয়াজেদ জয় নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে। সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, জয় বলেছেন, আমাকে আপনারা হাওয়া ভবনের মত আরেক হাওয়া ভবনের নায়ক বানাবেন না।

ওবায়দুল কাদের বলেন, সর্বনাশা মাদক দেশকে কুড়ে কুড়ে খাচ্ছে। তরুণ সমাজকে তিলে তিলে গিলে ফেলছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইয়াবাকে না বলো। মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলো।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্বাগত বক্তব্য দেন উপ উপাচার্য ড. আবুল হোসেন। এসময় মোরশেদ আলম এমপি, আয়শা আলী এমপি, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ