1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দল নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ বাবুগঞ্জে ভুয়া চিকিৎসককে ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

মেদ কমাতে জিমে ঘাম ঝরাচ্ছেন শ্রাবন্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১০১ Time View

মেদ যদি হয় শরীরের শত্রু তবে এ কথাটা সবচেয়ে বেশি খাটে অভিনেত্রীদের ক্ষেত্রে। আজকাল তো জিরো ফিগার ধরে রাখতে অনেকে খাদ্যাভাসেও লাগাম টানেন। নিজেকে ক্যামেরার সামনে কীভাবে আরও আকর্ষণীয় রাখা যায়, এ নিয়ে চেষ্টার কমতি রাখেন না অভিনেত্রীরা। ছিপছিপে শরীর গঠন তাদের চাই-ই চাই। টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ব্যতিক্রম নন। তাইতো বাড়তি মেদ ঝরাতে এবার জিমে ঘাম ঝরাচ্ছেন লাস্যময়ী এ নায়িকা।

আসছে দুর্গাপূজার আগেই শরীরী ফিটনেসে চমক দিতে দিতে চান শ্রাবন্তী। এজন্য বর্তমানে তিনি কঠোর ব্যায়ামে ব্যস্ত। জিমেও যাচ্ছেন নিয়মিত। তার সেই এক্সারসাইজের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে দূরত্ব বাড়ার পর ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর সম্পর্কের আরও আগেই ছড়িয়েছে টলিগঞ্জের বাতাসে। শোনা যায়, গত বছর মার্চ মাস থেকে শ্রাবন্তী ও অভিরূপ ডেট করছেন। থাকছেন একই ফ্ল্যাট। সম্প্রতি মালদ্বীপে ছুটি কাটাতে যান শ্রাবন্তী। সেখানে নাকি অভিরূপও ছিলেন। এমনকি নায়িকার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন অভিরূপ।

সম্প্রতি ‘অচেনা উত্তম’ ছবিতে মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় দেখা গেছে শ্রাবন্তীকে। চরিত্রের কারণেই তাকে কিছুটা ওজন বাড়াতে হয়েছিল। তবে পূজার আগেই স্লিম হয়ে ফিরতে চান নায়িকা।

২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তাদের ঘরে ঝিনুক নামে এক ছেলেও রয়েছে। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১৬ সালে মডেল কৃষাণ ব্রজকে বিয়ে করেন। দ্বিতীয় ঘরও ভেঙে যায় তার। এরপর ২০১৯ সালে কৃষাণের সঙ্গে তৃতীয় সংসার শুরু করলেও সেখানেও বিচ্ছেদের ফাটল তৈরি হয়। এরই মধ্যে অভিরূপের সঙ্গে নায়িকার নতুন প্রেম নিয়ে তার চতুর্থ বিয়ের কানাঘুষা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ