1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

মেক্সিকোয় বাস-কারের সংঘর্ষে নিহত ২৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ১৭২ Time View

121মেক্সিকো উপসাগরের তীরবর্তী পুয়েব্লা প্রদেশে বাস ও কারের সংঘর্ষে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১০ জন। রোববার এ দুর্ঘটনা ঘটে বলে দ্য হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছে।

ভেরাক্রুজের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, পুয়েব্লা প্রদেশের মহাসড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কারের দুই এবং বাসের ২২ আরোহী ঘটনাস্থলেই মারা গেছেন।

ভেরাক্রুজের পোজা রিকা শহর থেকে বাসটি যাত্রা শুরু করেছিল। বাসটিতে অধিকাংশ যাত্রীই ছিল শিক্ষার্থী। স্থানীয় কর্মকর্তারা এখনো লাশ শনাক্ত করছেন।

বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আরো জানায়, দুর্ঘটনা কবলিত বাসের দরজায় প্রাইভেট কার আটকে থাকায় যাত্রীরা বের হয়ে আসতে পারেনি। ফলে বাসটির জানালা দিয়ে মাত্র ১০ জন যাত্রী বেরিয়ে আসতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ