1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপে খেলা কিশোররা সংবর্ধিত অনিবাসীদের অগ্রাধিকার শেয়ার ইস্যু ও লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে বিমানের ফ্লাইট চালু ৭ নভেম্বর থেকে চলবে ঢাকা-দাম্মাম ফ্লাইট

মেক্সিকোতে ৩১ কিউবানকে মুক্ত করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০১৭
  • ৮৯ Time View

মেক্সিকোর ফেডারেল পুলিশ দেশটির পর্যটনকেন্দ্র রিভিয়েরা মায়া এলাকায় আটক কিউবার ৩১ নাগরিককে মুক্ত করেছে। বন্দুকধারীরা এদের একটি বাড়িতে আটকে রেখেছিল। শনিবার দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
কিউবান এই অভিবাসন প্রত্যাশীরা জানায়, মুখোশ পড়া বন্দুকধারীরা তাদেরকে ক্যারিবিয়ান উপকূলের কাছে একটি বাড়িতে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। আটক কিউবানদের কাছে অর্থ ছিল না। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মেক্সিকোর জাতীয় জননিরাপত্তা বোর্ড জানায়, বন্দুকধারীদের হাতে জিম্মি ২২ কিউবান পুরুষ ও ৯ কিউবান নারীকে মুক্ত করার অভিযানে যাবার আগে পুলিশ এই পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকটি খবর পায়।
মেক্সিকোর কর্তৃপক্ষ উদ্ধারকৃত কিউবানদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেছে। এদের মেক্সিকোতে বসবাসের অনুমোদন নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ