1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার বাঁশখালীতে পেট্রোল ঢেলে বিএনপি নেতার বাড়িতে আগুন আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তান বাংলাদেশের ১২ খাতের পণ্যে আন্তর্জাতিক ক্রেতাদের আগ্রহ বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়িতে আগুন গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া আজ একনেকের সপ্তম সভা, অনুমোদনের অপেক্ষায় ২১ প্রকল্প

মুক্তির আকাঙ্ক্ষা ও বন্দিত্বের আখ্যান নিয়ে কথাসুন্দরের নাটক ঘোড়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘ঘোড়া’ মঞ্চস্থ করেছে কথাসুন্দর নাট্যদল। ১৬ নভেম্বর ও গতকাল মঙ্গলবার থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯২২ সালে প্রকাশিত গল্পগ্রন্থ ‘লিপিকা’র ‘ঘোড়া’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সৌমিত্র বসু এবং নির্দেশনা দিয়েছেন নাট্যকার, নির্দেশক, চবি নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া। এটি কথাসুন্দর নাট্যদলের তৃতীয় প্রযোজনা।

নাটকটির মূল উপজীব্য স্বাধীনতার সহজাত আকাঙ্ক্ষা, মানুষের আধিপত্য বিস্তারের প্রবণতা ও ক্ষমতার অপব্যবহার। প্রকৃতির মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ছুটে চলা একটি ঘোড়া কীভাবে মানুষের লোভ ও ক্ষমতার কাছে বন্দি হয়ে পড়ে, সেই প্রতীকী আখ্যান মঞ্চে তুলে ধরা হয়েছে।

নির্দেশক কুন্তল বড়ুয়া বলেন, রবীন্দ্রনাথের ‘ঘোড়া’ কেবল একটি প্রাণীর গল্প নয় এটি স্বাধীনতা, ক্ষমতা ও মানুষের আধিপত্যবাদী মানসিকতার প্রতীকী প্রকাশ। তরুণ শিল্পীদের মাধ্যমে গল্পটির অন্তর্নিহিত দর্শন নতুনভাবে মঞ্চে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন ইয়াকিন হায়দার, আতেরা নাবিলা শেমন্তি, অর্পিতা ভট্টাচার্য, নুসরাত জাহান হোসেন, অনন্যা ভৌমিক, মো. শাহরিয়ার শাকিল, শুভাশিস দাশগুপ্ত, পার্থ সেন, সৌরভ দাশ, ভাস্কর রায়, সুমেধ বড়ুয়াসহ অনেকে।

সংগীত, নৃত্য, পাপেট, আলোক পরিকল্পনা ও মঞ্চসজ্জার সমন্বয়ে নির্মিত এ প্রযোজনায় তরুণ শিল্পীদের সৃজনশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার পরিচয় পাওয়া যায়। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ