1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধাদের স্মরণে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫২ Time View

স্বাধীন বাংলাদেশের ৫০ বছরপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাত্তরে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি, সব বীরাঙ্গনা ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যের বীরত্বের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তিনি।

এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, (বাংলাদেশের) ৫০তম বিজয় দিবসে আমি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসী সদস্যদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। আমরা একসঙ্গে অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়েছি এবং পরাজিত করেছি।

বাংলাদেশের সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষের সমাপ্তি এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে সস্ত্রীক ঢাকা সফরে এসেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার এ সফর প্রত্যেক ভারতীয়র কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও টুইটারে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদি।

এদিন বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, বিরোধী দল কংগ্রেসও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ