1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

মামলার কার্যক্রম তদারকিতে আট বিভাগে হাইকোর্টের ৮ বিচারপতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ১০৪ Time View

বিচারিক কাজে গতি বাড়িয়ে মামলাজট কমাতে দেশের অধস্তন (নিম্ন) আদালতের কার্যক্রম তদারকি করতে আটজন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি। রাজধানী ঢাকাসহ সারাদেশের আট বিভাগে পৃথকভাবে হাইকোর্টের এই আট বিচারপতিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক্ষেত্রে ঢাকায় মনোনয়ন পেয়েছেন বিচারপতি মোস্তফা জামান ইসলাম। এভাবে প্রতি বিভাগে একজন করে বিচারপতির নেতৃত্বে মনিটরিং কমিটি করা হয়েছে। মামলা ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে দেখাশোনার জন্য আট বিচারপতির মাধ্যমে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি দেশের আট বিভাগের প্রত্যেক বিভাগের জন্য হাইকোর্ট বিভাগের একজন করে বিচারপতিকে মনোনয়ন করেছেন। পৃথক আটটি বিভাগের জন্য আটজন বিচারপতিকে মনোনয়ন করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিভাগের জন্য বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগের জন্য বিচারপতি জাফর আহমেদ, চট্টগ্রাম বিভাগের জন্য বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, সিলেট বিভাগের জন্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, রংপুর বিভাগের জন্য বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগের জন্য বিচারপতি মো. জাকির হোসেন ও রাজশাহী বিভাগের জন্য বিচারপতি মো. আখতারুজ্জামানকে মনোয়ন দেওয়া হয়েছে।

এ আট বিভাগের জন্য মনিটরিং কমিটিকে সাচিবিক সহায়তার জন্য আটজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ