1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

মানুষের খাদ্য নিয়ে কারসাজি করা হলে সর্বোচ্চ শাস্তি : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৫৩ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসে মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পায় সে জন্য সরকার ভর্তুকি দিয়েও মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী যদি ব্যবসা বা তা মজুতের কারসাজি করে তবে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। এ জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

আজ রবিবার (২০ মার্চ) দুপুর ১২ টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রথম কিস্তিতে ২০ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সারা দেশে টিসিবির পণ্য বিক্রি করা হবে। দ্বিতীয় কিস্তিতে ৩ থেকে ২০ এপ্রিল পর্যন্ত এ পণ্য বিক্রি করবে টিসিবি। সুশৃঙ্খলভাবে পণ্য বিক্রির জন্য দেশব্যাপী তালিকা তৈরি করে বিশেষ ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।’

তিনি বলেন, প্রত্যেক পরিবারকে ২ লিটার সয়াবিন তেল ১১০ টাকা দরে, ২ কেজি চিনি ৫৫ টাকা দরে, ২ কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে এবং ২ কেজি ছোলা ৫০ টাকা দরে দেওয়া হচ্ছে।

রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, রংপুর সিটি করপোরেশন এলাকা, ৩টি পৌরসভা ও ৮টি উপজেলার মোট ২ লাখ ৮৩ হাজার ৩১২ পরিবার উপকারভোগীর তালিকায় থাকছে। এসব এলাকায় ১৩৫ জন ডিলারের মাধ্যমে ২২২টি কেন্দ্রে পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।

এ সময় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ