1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

মাধ্যমিকের ৫ মে ও প্রাথমিকের ছুটি ঈদ পর্যন্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
  • ৪৫ Time View

করোনাভাইরাস প্রতিরোধে সরকার আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে না বলে আজ বৃহস্পতিবার সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারের এই ছুটির সঙ্গে মিল রেখে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে আগামী ঈদ পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুসারে আগামী ২৫ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত শিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে রোজা ও ঈদের ছুটি রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত এক মাসেরও বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ৫ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে ছুটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে চায় শিক্ষা মন্ত্রণালয়। 

আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের অধীনস্থ সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়েও ২৫ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত রোজা, ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি রয়েছে। তাই তারা সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করেই ঈদ পর্যন্ত ছুটি ঘোষনা করেছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে আগামী ৩০ মে অথবা ১ জুন থেকেই বিদ্যালয়গুলো খুলতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সরকারের সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে আগামী ৫ মে পর্যন্তই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। ইতিমধ্যে পড়ালেখায় অনেক ক্ষতি হয়ে গেছে। তাই ২৫ মে থেকে রোজা ও ঈদের ছুটি শুরুর কথা থাকলেও তা আমরা এখনই ঘোষনা করছি না। আমরা ৫ মে পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষন করবো। এরপর সরকার আর ছুটি না বাড়ালে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।’

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘২৫ মে থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ৫ মে পর্যন্ত সাধারণ  ছুটি রয়েছে। তাই  শিক্ষাপঞ্জি অনুসারে আগামী ঈদ পর্যন্তই ছুটি কার্যকর হবে। তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে ছুটি কমিয়ে ঈদের পরপরই বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে।’

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। যথাসময়ে প্রকাশ করা যাচ্ছে না এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষাও গ্রহণ করা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ