1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার চট্টগ্রামের ৮৫% ব্যবসা প্রতিষ্ঠানে মূলধনের অভাব: শুমারি লন্ডনে এনসিপির অনুষ্ঠানে আ. লীগের হামলা, কয়েকজন প্রবাসী ও শিক্ষার্থী আহত: নাহিদ ইসলাম বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর কাছে ডিপফেক ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রকল্প উপস্থাপন ইন্টার্নদের

মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ মামলার রায় ৩০ নভেম্বর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত মাতাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের মামলার রায় ৩০ নভেম্বর ঘোষণা করা হবে।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত মঙ্গলবার এই দিন ধার্য করেন।

এছাড়া এ মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে সাবেক জেলা প্রশাসক (ডিসি) রুহুল আমিনসহ ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

কারাগারে যাওয়া বাকি ৪ জন হলেন- আনোয়ারুল ইসলাম, আবুল কাশেম মজুমদার, বশির আহম্মদ ও নুর মোহাম্মদ।

বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণের সময় ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দেখিয়ে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্ত জমির মালিকদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলনের অভিযোগে ২০১৪ সালের ২০ নভেম্বর মামলাটি করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার যুক্তি তর্ক শুনানি শেষে আগামী ৩০ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে আদালত। সে সময় কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলমসহ আজ আদালতে উপস্থিত ৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তখনকার কক্সবাজারের জেলা প্রশাসক রুহুল আমীনমহ বাকি ১১ আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে।”

এই মামলার মোট ৩৬ জন আসামির মধ্যে ২০ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন জানিয়ে আইনজীবী মোকাররম হোসেন বলেন, “বাকি ১৬ জনের বিচার কাজ চলছে।”

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে ২০১৯ সালের ১৭ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ২০১৪ সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় ১ হাজার ৪১৪ একর জমি অধিগ্রহণ করা হয়। ওই বছরের নভেম্বরে সেসব জমির ক্ষতিপূরণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। ওই সময় ২৫টি ‘অস্তিত্বহীন’ চিংড়ি ঘেরের তথ্য দিয়ে প্রায় ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা ক্ষতিপূরণ নির্ধারণের অভিযোগ পাওয়া যায়।

এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা ক্ষতিগ্রস্তদের নামে ভুয়া চেকের মাধ্যমে উত্তোলন করা হয়। বাকি ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের জন্য ইস্যু করা হয় ৫টি চেক।

এ ঘটনায় ২০১৪ সালের ২০ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ করেন কক্সবাজারের এক ব্যবসায়ী। এর প্রেক্ষিতে আদালতের আদেশে তদন্ত শুরু করে ‍দুদক। তদন্ত শেষে ২০১৭ সালের ৩ এপ্রিল দুদক কক্সবাজারের তৎকালীন ডিসি রুহুল আমীনসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এতে ক্ষতিপূরণের নামে ভুয়া চেকের মাধ্যমে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা উত্তোলনের অভিযোগ করা হয়।

মামলার আসামিদের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারী ও জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ও চাষি সেজে ক্ষতিপূরণ নেওয়া ব্যক্তিরা ছিলেন।

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

ভোগের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও বিনিয়োগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ