1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

মসুলে ইরাকি বাহিনীর অভিযানে আইএস কমান্ডার নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০১৭
  • ৭৭ Time View

ইরাকি বাহিনীর অভিযানে মসুলের ওল্ড সিটিতে ইসলামিক স্টেট (আইএস) -এর কমান্ডার নিহত হয়েছে। শহরটিতে জিহাদি গোষ্ঠীর সর্বশেষ ঘাঁটি ও কৌশলগত অবস্থান টাইগ্রিস নদীর ওপর সেতু ক্রসিং দখলের জন্য সরকারি বাহিনী প্রচণ্ড আক্রমণ শুরু করেছে।
ফেডারেল পুলিশ জানিয়েছে, তারা ওল্ড সিটির আইএস’এর মিলিটারি কমান্ডার আবু আব্দুল রহমান আল-আনসারিকে হত্যা করেছে। বাব আল-তোব জেলায় অভিযানের সময় তাকে হত্যা করা হয়েছে। সেখানে উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্মকর্তারা জানান, আইএস এর ¯œাইপাররা দূর থেকে বিশেষ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে আয়রন ব্রিজ অভিমুখে বিশেষ বাহিনীর আগ্রাসন কিছুটা মন্থর হচ্ছে। এই সেতুটি পূর্ব ও পশ্চিম মসুলের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
মসুলের দক্ষিণ প্রান্তের দুটি এলাকা ইতোমধ্যেই পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরাকের বিশেষ বাহিনী।
মসুল জাদুঘরের কাছে আইএস’এর স্নাইপারদের ওপর হামলা চালাতে ইরাকী বাহিনী সাঁজোয়া যান ও ট্যাঙ্ক ব্যবহার করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ