1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের জন্য আলোচনার দ্বার এখনো উন্মুক্ত: চিফ হুইপ মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা ইন্ডিপেন্ডেন্ট টিভির শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ সারাদেশে ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ

মধুর প্রতিশোধের আশায় মুম্বাই

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৮৬ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দুইবার শিরোপা জিতেছে ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। বুধবার প্রতিযোগিতার পঞ্চম আসরে হ্যাট্টিক শিরোপার আশায় ফের মাঠে নামছে মহেন্দ্র সিং ধোনির দল। উদ্বোধনী ম্যাচে তারা মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।

দুইমাসব্যাপী আয়োজিত প্রতিযোগিতার পঞ্চম আসরের প্রথম ম্যাচ হবে এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৯ টায় ময়দানী যুদ্ধে নামবে দুই দল। চেন্নাইয়ের অধিনায়ক যথারীতি ধোনি থাকলেও মুম্বাইয়ের নেতৃত্বে পরিবর্তন এসেছে। ক্লাবের অধিনায়ক শচীন টেন্ডুলকারের বদলে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন অফস্পিনার হরভজন সিং। গত বছর হরভজনের অধিনায়ত্বে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা জেতে মুকেশ আম্বানির মালিকানাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স।

গত বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা জেতে চেন্নাই। এর এক বছর আগে ২০১০ সালে চেন্নাইয়ের শিরোপা উৎসব মাঠের এক পাশে দাঁড়িয়ে দেখেছেন শচীন ও হরভজনরা। সেবার মুম্বাইকে হারিয়ে শিরোপা জেতে চেন্নাই। তাই পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে মধুর প্রতিশোধ নিতেই মাঠে নামবে মুম্বাই। ফর্মে আছেন সেঞ্চুরিম্যান শচীন টেন্ডুলকার, কিয়েরন পোলার্ড, রবিন পিটারসন ও মিচেল জনসন।

আত্মবিশ্বাসের জ্বানালিতে ভাটা পড়েনি সদ্য অধিনায়কের দায়িত্ব নেওয়া হরভজনের। কারণ তার নেতৃত্বেই গত বছর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঠেছে মুম্বাইয়ের শোকেসে। এদিক দিয়ে কিছুটা চাপে আছেন চেন্নাই অধিনায়ক ধোনি। বিশ্বকাপ জয়ের পর তার নেতৃত্বে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ব্যর্থ হয়েছে ভারত। সর্বশেষ এশিয়া কাপেও নাকাল হয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

তারপরও ‘মি. কুল’ খ্যাত ধোনি যেকোন সময় জ্বলে উঠতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে। ধোনি ছাড়াও মুম্বাইয়ের ওপর ফের তান্ডব চালাতে ব্যাটে শাণ দিচ্ছেন সুরেশ রায়না, এস বদ্রিনাথ, রবিচন্দ্রন জাদেজা ও মুরালি বিজয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ