1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৬৭ Time View

সৌদি আরবের মক্কা আল-মুকাররমায় মো. জাহাঙ্গীর কামাল (৬৬) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাটোর জেলার বাসিন্দা জাহাঙ্গীর কামালের পাসপোর্ট নম্বর- বি কে ০৩৯৩৬৩৯ এবং পিলগ্রিম আইড ০৭১৯০৮১। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখন পর্যন্ত মোট চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর আগে গত ২ আগস্ট রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) মারা যান। তার পাসপোর্ট নাম্বার বি এন ০৬০৭০২৬। পিলগ্রিম আইডি ০৫৯৮১৫৯।

এ ছাড়া গত ১ আগস্ট বরিশাল জেলার মুলাদি থানার মো. ফরিদ উদ্দীন (৬১) পাসপোর্ট নম্বর- বি এম ০৯৫৩৫৫৫, পিলগ্রিম নম্বর ০১৫২২১১ এবং ২৮ জুলাই নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) মারা যান। তার পাসপোর্ট নম্বর- বি এম ০৯২৩২৫৩ ও পিলগ্রিম নম্বর ০০৩৬২১৭।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন। গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ