1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫২ Time View

ইরান ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে। এই মহড়া দুসপ্তাহের মধ্যে চালানো হবে বলে ইরানের নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুরাজ হাসানি-মোকাদ্দাম জানিয়েছেন।

তিনি বলেন, সামরিক মহড়া দুসপ্তাহের মধ্যে চালানো হবে এবং এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের মাকরান উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চলবে।

বিশাল এই মহড়ায় ইরানি নৌবাহিনীর ডুবোজাহাজ, ভূমি থেকে সাগরে নিক্ষেপের উপযোগী ক্ষেপণাস্ত্র, চালকহীন বিমান, ইলেক্ট্রনিক যুদ্ধের সাজ-সরঞ্জামসহ অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম ব্যবহার করা হবে। মহড়ায় ইরানের মেরিন বিগ্রেড এবং নৌকমান্ডোরা অংশ গ্রহণ করবে বলেও জানান তিনি।

মহড়ার মাধ্যমে এ অঞ্চলে ইরানের ক্ষমতা প্রদর্শন করা হবে। আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ক্ষমতা প্রদর্শন করা হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ