1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩৪ রানে ৪ উইকেট হারানোর পর বৃষ্টির বাধা ফাইনাল হেরে বিশ্বকাপে কততম বাংলাদেশ ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি

ভারতে স্বর্ণের দামে নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ৯৫ Time View

এশিয়ার দেশ ভারতে রেকর্ড পরিমাণ বেড়েছে স্বর্ণের দাম। বিশ্বের অন্যান্য দেশে স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে নয়াদিল্লির বাজারেও।
আজ শনিবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভারতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৫৬ হাজার ২৪৫ রুপি।
স্বর্ণের কারবারের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। মহামূল্যবান ধাতুটির দাম রেকর্ড পরিমাণ বাড়ায় আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, দাম বাড়ার কারণে স্বর্ণের বেচাকেনা বহুলাংশে হ্রাস পাবে।
এর আগে ভারতের স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছিল ২০২০ সালে। সেবার প্রতি ভরি স্বর্ণের দাম ৫৬ হাজার ১৯১ রুপি ছুঁয়েছিল।
বিশ্বব্যাপী মন্দার শঙ্কা দেখা দেওয়ায় এবং ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর কারণে উন্নত বিশ্বের দেশগুলোর স্টক মার্কেটে (শেয়ার বাজার) টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সময়ে ক্রিপ্টোকারেন্সির মূল্য কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন। যা বিশ্বব্যাপী এর দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও কয়েকদিন আগে রেকর্ড গড়েছিল স্বর্ণের দাম। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, এদিন স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬০০ রুপি ছুঁয়েছে। অন্যদিকে ১০ গ্রামের স্বর্ণের বারের দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৬৯৪ রুপি। পাকিস্তানে এর আগে কখনো স্বর্ণের দাম এত বাড়েনি।
তথ্যসূত্র : রয়টার্স

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ