1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে আবাসিক এলাকায় মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত আ.লীগের ৭ নেতার বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ দাখিল হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যান সংঘর্ষে শ্রমিক নিহত ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০৫ রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ব্রাজিলকে টপকে শীর্ষস্থানে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬৮ Time View

বিশ্বকাপের শিরোপা জয়ের প্রায় চারমাস পর অবশেষে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠল আর্জেন্টিনা। রানার্সআপ ফ্রান্স উঠে এসেছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিফার হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান পায় আলবিসেলেস্তেরা।
কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে হেরে আসর শুরু করার পর টানা জয়ে ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এরপর রোমাঞ্চকর ফাইনালে ২০১৮ আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। কিন্তু বিশ্বকাপ জিতেও ব্রাজিলকে পেছনে ফেলতে পারেনি লিওনেল মেসির দল।
অবশেষে মার্চের আন্তর্জাতিক বিরতিতে পানামা ও কুরসাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে সমর্থ হলো আর্জেন্টিনা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপের পর একটি মাত্র প্রীতি ম্যাচ খেলেছে। মরক্কোর বিপক্ষে সে ম্যাচে হেরে পয়েন্ট খুইয়ে তিন নম্বরে নেমে গেছে হলুদ জার্সিধারীরা।
হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার পয়েন্ট বেড়েছে ২.৫৫। ১৮৪০.৯৩ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের নম্বর ওয়ানে পরিণত হয় বিশ্বচ্যাম্পিয়নরা। আগের র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা ফ্রান্স ১৮৩৮.৩৯ পয়েন্ট নিয়ে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। আগের র‍্যাঙ্কিংয়ে ব্লুদের পয়েন্ট ছিল ১৮২৩.৩৯।
আর এতদিন শীর্ষে থাকা ব্রাজিল নেমে গেছে তৃতীয় স্থানে। ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে আগেরবার শীর্ষে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩৪.২১।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বেলজিয়াম আছে ৪ নম্বরেই। সেরা দশের বাকি দলগুলোও আছে আগের অবস্থানেই। পাঁচ নম্বরে আছে ইংল্যান্ড, ছয়ে নেদারল্যান্ডস, সাতে কাতার বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া, আটে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি, নয়ে পর্তুগাল ও দশ নম্বরে স্পেন।
কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কো আগের মতো ১১ নম্বরেই আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ