1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

বোমা হামলার মামলায় ফেঁসে গেলেন মোশাররফ করিম

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ এপ্রিল, ২০১২
  • ২৩৩ Time View

এ সময়ের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম ফেঁসে গেলেন বোমা হামলর মামলাতে। বোমা হামলার মামলার দুর্ধর্ষ আসামী সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি নিজেকে নির্দোষ দাবী করলেও পুলিশ তার কথায় কর্ণপাত করে নি। প্রথমে তাকে হাজতে ভরা হয়। এরপর তাকে নেওয়া হয় রিমান্ডে । এভাবেই ‘জর্দা জামাল’ নাটকে সন্ত্রাসী হিসেবে পুলিশের তোপের মুখে পড়েন মোশররফ করিম।

‘পলাশ মাহবুবের রচনা এবং হাসান মোরশেদের পরিচালনায় ‘জর্দা জামাল’ নাটকে মাধ্যমে এভাবেই মোশাররফ করিম আসছেন দর্শকদের সামনে। নাটকটিতে জামাল চরিত্রে অভিনয় করেছেন মোশারফ। জর্দা খাওয়ার বদ অভ্যাস থেকে তার নাম হয় ‘জর্দা জামাল’। সবাই তাকে এ নামেই চেনে। অন্যদিকে নাটকে এক বড় সন্ত্রাসীর নামও থাকে জর্দা জামাল। যাকে বোমা বানানো ও বোমা হামলার অভিযোগে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশের হাতে ধরা পড়ে নিষ্পাপ মোশারফ করিম। বড় সন্ত্রাসীর সঙ্গে নামে মিল থাকায় পুলিশরা তাকে ধরে নিয়ে যায়। কিছুদিনের মধ্যেই সবার সামনে এর সত্যটা বেরিয়ে আসে। কিন্তু নিষ্পাপ জর্দা জামাল ততদিনে সবার কাছে সন্ত্রাসী হয়ে পরিচিত হয়ে যায়। কী করবে সে? কীভাবে নিজেকে এ অসহায় থেকে উদ্ধার করবে? এভাবেই মোশারফের অসহায়ত্বের মধ্যে এগিয়ে যায় নাটকের গল্প।

এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং শেষ হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন নওশীন, তমালসহ অনেকে। বিশেষ দিনে নাটকটি যে কোন চ্যানেলে প্রচার করা বলে জানিয়েছেন  নাট্যকার পলাশ মাহবুব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ