1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

বিশ্ব সেরা বিল গেটস

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৪২ Time View

bilgetsবিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফের নাম লেখালেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এছাড়াও টানা ২০ বারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ব্যক্তি হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন তিনি। ফোর্বস ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী বিল গেটসের সম্পদের পরিমাণ ৭২ বিলিয়ন ডলার।

ফোর্বস ম্যাগাজিন গত সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪শ’ ধনীর তালিকা প্রকাশ করেছে। তালিকায় ২০১৩ সালে ধনীদের সম্পদ উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

ওয়ারেন বাফেট যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সেরা ধনী। তার সম্পদের পরিমাণ ৫৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। গত বছর বাফেট ১ বিলিয়ন মার্কিন ডলার দান করেন। তারপরও তার ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সম্পদ বেড়ে বর্তমানে ৫৮ দশমিক ৫ বিলিয়নে দাঁড়িয়েছে।

তালিকায় স্থান পাওয়া যুক্তরাষ্ট্রের ৪শ’ শীর্ষ ধনীর গড় বয়স ৬৬। তাদের মাঝে মাত্র ৩২ জনের বয়স ৪৮ বা তার চেয়ে কম।

তবে সবচেয়ে কমবয়সী বিলিওনেয়ার নির্বাচিত হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। ২৯ বছর বয়সী জুকারবার্গ তালিকায় ২০তম স্থানে রয়েছেন।

ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ৪১ বিলিয়ন ডলার সম্পদের মালিকানা নিয়ে তৃতীয় ধনী নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ ৩১ বিলিয়ন ডলার সম্পদের মালিক। তিনি তালিকায় ১০ম স্থানে রয়েছেন।

১৩ দশমিক ৪ বিলিয়ন সম্পদ নিয়ে মিডিয়া মোগল রুপার্ট মারডক রয়েছেন তালিকার ৩০তম স্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ