1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

বিশ্বমানের রেলওয়ে করার লক্ষ্যে কাজ করছে সরকার: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৪৩ Time View

রেলওয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকেই এগুচ্ছে সরকার। গোটা দেশেই রেল যোগাযোগ আধুনিকায়নের পাশাপাশি নতুন রুটও চালু করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। স্পেন সফরকালে নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া স্বাক্ষাতকারে একথা জানান মন্ত্রী।

এসময় রেলমন্ত্রী জানান, আমরা ঢাকা-চট্টগ্রাম বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করছি। ঢাকা থেকে কক্সবাজার রেল চালু হচ্ছে শিগগিরই। এছাড়া অন্যান্য রেলপথেরও উন্নয়নকাজ চলমান আছে। ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের সাথে আরো একটি একটি নতুন ট্রেনও দেওয়া হবে বলে জানান তিনি। প্রত্যেক জেলার সাথে ট্রেন যোগাযোগ চালু হবে এবং প্রত্যেকটি বন্দরেও রেল কানেক্টিভিটি করা হবে বলে জানান মন্ত্রী।

নুরুল ইসলাম সুজন আরও বলেন, পদ্মা সেতুতে রেল সংযোগ হয়েছে, যমুনা নদীর উপরও আলাদা রেলসেতু তৈরির কাজ শুরু হয়েছে। এছাড়া দেশের সব রেলপথ হবে ব্রডগেজ। রেলের মাধ্যমে আমরা আন্তর্জাতিক যোগাযোগকে আরো শক্তিশালী করতে চাই। সাধারণ মানুষের কাছে ট্রেন ভ্রমণ আরো জনপ্রিয় করতে যা যা করা দরকার সবই করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী।

৩ দিনের রাষ্ট্রীয় সফরে রেলমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, অতিরিক্ত সচিব ভুবন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক মন্জুরুল আলম চৌধুরী, যুগ্ম সচিব মো: আতিকুর রহমান, রেলমন্ত্রী এপিএস মো: নাজমুল হক ও রাসেদ প্রধান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ