1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

বিশ্বকাপে পরাজয়, নির্বাচকদের ছাঁটাই করল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৬৬ Time View

সম্প্রতি অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের ব্যবধানে হেরে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। যার কারণে দলের অনেক সিনিয়র ক্রিকেটারদের দল থেকে বাদ দেওয়ার গুঞ্জন চলছে গোটা ভারত জুড়ে। এবার সেই গুঞ্জনে ঘি ঢেলে দিয়ে ভারতীয় জাতীয় দলের নির্বাচকদের ছাঁটাই করে দিলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
সাবেক পেসার চেতন শর্মাসহ পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন সুনিল জোসি, হারভিন্দার সিং, আবেই কুরুভিলা ও দেভাশিষ মোহান্ত। বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে ফাইনালে উঠা হয়নি রোহিত শর্মার দলের। তাই নির্বাচক কমিটিকেও বিদায় জানাল বিসিসিআই।
শনিবার (১৯ নভেম্বর) ভারতীয় বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। সেই সাথে নতুন নির্বাচক কমিটির জন্য সদস্য আহ্বান করেছে বিসিসিআই।
বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে, ‘পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা, ১০টি একদিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনো ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ