1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া সম্পত্তির দাম গোপন ঠেকাতে কী পরিকল্পনা? ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ‘অনিয়মের’ অভিযোগ, শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের লাঞ্চের আগে নাঈমের স্বস্তি, তবু এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল এইচএসসির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা প্রকাশ

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১৩৭ Time View

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও সুপার বোল চ্যাম্পিয়ন ট্র্যাভিস কেলসি। সুইফটের প্রতিনিধি ট্রি পেইন এই তারকা দম্পতির বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।

বাগদান ঘোষণার প্রায় এক বছর পর ৩ জুলাই নিউ ইয়র্ক সিটির বিখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জমকালো এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রিয় তারকা জুটির জীবনের এই বিশেষ দিনটিতে অংশ নিতে নিউ ইয়র্ক জুড়ে হাজির হয়েছিলেন তাদের বিশ্বখ্যাত বন্ধুরা।

বিয়ের জমকালো অনুষ্ঠানটিতে এই যুগল ফ্যাশন ঘর ‘ক্রিশ্চিয়ান ডিওর হাউট ক্যুচার’-এর পোশাক পরেছিলেন। পোশাকগুলোর ডিজাইন করেছিলেন ফ্যাশন দুনিয়ার জনপ্রিয় ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন।

এই বিয়েতে প্রথাগত কোনো ব্রাইডসমেইড (কনের বান্ধবী) বা গ্রুমসমেন (বরের বন্ধু) ছিল না। তবে আয়োজনটি স্মরণীয় করতে দুই পরিবারের ভাইদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট ছিলেন কনের ‘ম্যান অফ অনার’। ট্র্যাভিস কেলসির ভাই জেসন কেলসি ছিলেন বরের ‘বেস্ট ম্যান’।
পুরো বিয়ের অনুষ্ঠানটি পরিচালনা করেন সুইফটের ঘনিষ্ঠ বন্ধু ও বিখ্যাত হলিউড অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ