1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাক্টরের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ব্যাংক কর্মচারী নিহত তাইজুলের ফর্ম নিয়ে প্রবল দুর্ভাবনায় কোচ আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সংক্রান্ত বৈঠক বৃহস্পতিবার জানুয়ারিতে কোহলি-বুমরাহদের বাংলাদেশে পাঠাতে রাজি ভারত! মেসি-রোনালদোর সঙ্গে খেলতে না পারার আক্ষেপ কেইনের যৌন হয়রানি নিয়ে বিসিবির তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে না: বিসিবির আইনজীবী ইসলামী ব্যাংকিংয়ে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশের নওগাঁয় ট্রাকচাপায় ব্যাংক কর্মচারী নিহত আওয়ামী লীগ আমলে ভুয়া ঠিকানা দেখিয়ে জেলা কোটায় চাকরি নেন ১১৭৩ কনস্টেবল

বিকেলে শুরু হচ্ছে বছরের প্রথম অধিবেশন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারি, ২০১৬
  • ১৪০ Time View

14চলমান দশম জাতীয় সংসদের নবম অধিবেশন আজ বুধবার বিকেলে শুরু হচ্ছে। বছরের এই প্রথম অধিবেশন বিকেল সাড়ে চারটা থেকে শুরু হবে। বছরের প্রথম অধিবেশন হওয়ায় রেওয়াজ অনুযায়ী আজ অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। এরপর অধিবেশন মূলতবি করা হবে।

অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে তিনটায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এই অধিবেশন কত দিন চলবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে, তা এই বৈঠকে নির্ধারিত হবে। রাষ্ট্রপতির ভাষণ উপলক্ষে সংসদকে নতুন করে সাজানো হয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানা যায়, বর্তমানে ১২টি বিল পাসের অপেক্ষায় এবং ১৫টি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর বিল রয়েছে।

এই সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালের ২৯ জানুয়ারি। ২৮ জানুয়ারি এই সংসদের দুই বছর পূর্ণ হবে। চলতি সংসদে এ পর্যন্ত আটটি অধিবেশনের ১৬৮ কার্যদিবসে ৪৮টি বিল পাস হয়েছে।

এর আগে চলতি সংসদের অষ্টম অধিবেশন ২৩ নভেম্বর শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ