1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চার মাসে প্রবাসী আয়ের ৪৪.৬ শতাংশ এসেছে ছয় উপসাগরীয় দেশ থেকে শেখ হাসিনা ও পরিবারের সদস্যদের ১০৪৫ কোটি টাকা অবরুদ্ধ: দুদক এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ জরিমানা ছাড়া রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর বাংলাদেশে ঢুকে পর্যটকদের মারধরের চেষ্টা, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যকে ফেরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফটকে হাতবোমা বিস্ফোরণ ঢাকা-বরিশাল রেলপথের রুট চূড়ান্ত হবে ৬ মাসের মধ্যে : রেলমন্ত্রী নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল টিন, নগদ অর্থ-কম্বল ও চাল রেজল্যুশনের আওতায় সংকটে থাকা পদ্মা ব্যাংক চাঁদপুর জেলা যুবদলের সভাপতি আকাশ ও সম্পাদক বাহার

বিকেলে ব্রাজিল-সিঙ্গাপুর ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

জাপানের কাছে হারের ক্ষত ভুলে জয়ে ফিরতে মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে মঙ্গলবার (১৭ নভেম্বর) সিঙ্গাপুরের মুখোমুখি হবে সেলেসাওরা। বাংলাদেশ সময় বিকেল ৪টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

দুই দলের জাতীয় ফুটবল দলের ইতিহাসে এটিই প্রথম মুখোমুখি লড়াই। ফলে নতুন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি জয় দিয়ে বছর শেষ করাই লক্ষ্য ব্রাজিলের।

২০২৬ সালের আন্তর্জাতিক সূচিতে এটাই ব্রাজিলের শেষ ম্যাচ। তাই সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইটি দলের খেলোয়াড়দের পরখ করে নেওয়ারও বড় সুযোগ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

তবে নিষেধাজ্ঞার কারণে আজ ডাগআউটে থাকতে পারবেন না আনচেলত্তি। তার পরিবর্তে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ ফ্রান্সেসকো মাউরি। একই কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রাফিনিয়া। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ব্রুনো গিমারেস।

বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক স্পোর্টস ব্রডকাস্টার ও ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ থাকতে পারে।

মোবাইলে ম্যাচটি দেখতে সংশ্লিষ্ট সম্প্রচারমাধ্যমের অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে চোখ রাখতে পারেন দর্শকরা। তবে বাংলাদেশ থেকে কোন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার পাওয়া যাবে, তা নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ