1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ভালো কোম্পানিকে পুঁজিবাজারে আনতে আইপিও বিধিমালায় আসছে একাধিক পরিবর্তন: বিএসইসি চেয়ারম্যান সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো ট্রাম্পের এবারের শুল্ক কি স্থায়ী হবে, বাংলাদেশ ও বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়বে পদ্মা ব্যাংকের দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক সিলেটে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ গ্রেপ্তার ৪ জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ ব্যানার বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস আগামী বছরের ঈদের সিনেমা ‘যাত্রা বিরতি’ রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অনুপযুক্ত’ অংশ মানবে না মিয়ানমার: মিন অং হ্লাইং টয়োটা বাংলাদেশের সঙ্গে এমটিবির সমঝোতা স্মারক স্বাক্ষর

বিকল্প রুটে চলবে খুলনা-ঢাকা জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

নিরাপত্তার স্বার্থে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে।

আগামী শনিবার (২৮ নভেম্বর) থেকে ট্রেন দুটি খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (সিওপিএস) কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সিনিয়র সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রী ও রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ট্রেন দুটির চলাচল স্থগিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি এড়ানো এবং রেলওয়ের কোচ বা রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প রুটে এক জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ২০০০৩ নম্বর জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস সকাল ৮টায় খুলনা থেকে ছেড়ে পোড়াদহ ও রাজবাড়ী হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

অন্যদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনা থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

দুই পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে। প্রতি সোমবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন ট্রেনটির কোচ বিন্যাস, মার্শালিং ও আসনসংখ্যা জাহানাবাদ এক্সপ্রেসের মতোই থাকবে।

খুলনা ও ঢাকার সংশ্লিষ্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং পাকশী ও ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রেন দুটির নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, আগামী শনিবার থেকে বিকল্প রুটে খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু হবে।

সকাল ৮টায় ট্রেন খুলনা ছেড়ে যাবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ