1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : কামরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০১৭
  • ১৬৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিলে বিএনপির জন্য মঙ্গলজনক হবে। এছাড়া বিএনপির সহায়ক সরকারের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কবি চন্দ্রাবতী ফাউন্ডেশন আয়োজিত নিয়াজউদ্দিন পাশার স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

২০১৯ সালে সাধারণ নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, যারা মনে করছেন ২০১৯ সালের আগে নির্বাচন হবে, তারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। ২০১৮ সালের শেষ দিকে অথবা ২০১৯ সালের প্রথম দিকে নির্বাচন হবে। সেই নির্বাচন হবে সংবিধান মোতাবেক।

বিএনপির ভিশন ২০৩০ এর সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া রূপকল্প নিয়ে আসছেন জাতির সামনে। তারা স্ট্যান্টবাজির রাজনীতি শুরু করেছেন। এ রূপকল্প আর একটা নতুন ধাপ্পাবাজি। তাদের সন্ত্রাসী চরিত্র এখনও পাল্টায়নি।

এ রূপকল্প নিয়ে বিএনপির ভেতর বিভেদ সৃষ্টি হয়েছে এমন দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, নিশি রাতে বৈঠক করেও একমত হতে পারলেন না। তাদের মধ্যে রূপকল্প নিয়ে বিভেদ সৃষ্টি হয়েছে।

বিএনপির রূপকল্পে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করা হবে উল্লেখ করে কামরুল বলেন, বাংলাদেশ তো এখনই নিম্ন মধ্যম আয়ের দেশ। ২০২১ সালে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। সেখানে ২০৩০ সালে আবার কি? এসব ভেলকিবাজি ছাড়া আর কিছু না।

কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য রেজোয়ান আহমেদ তৌফিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ