1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

বিএনপির চিকিৎসা দরকার : কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
  • ১১৫ Time View

ষড়যন্ত্র, দুর্নীতি, ভোট চুরি ও মানুষ হত্যার রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাই তাদের চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৬ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, অসুস্থ হলে বিএনপি নেতারা হাসপাতালে যাবেন—এটা নিয়ে কটাক্ষের কিছু নেই। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনার অর্জন দেখে মনের জ্বালায় অসুস্থ হয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস হাসপাতালে কি না, জানা নেই। তারা অসুস্থ হতেই পারেন। কিন্তু দলটাকে অসুস্থ করে ফেলেছেন। গোটা দলটাই অসুস্থ হয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চাইলে বাংলার মানুষ বসে থাকবে না।

এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’কে ত্রুটিমুক্ত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ