1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় চাঁদা না পেয়েতিন ব্যবসাপ্রতিষ্ঠানেগুলি আট বছর পর চা-শ্রমিক ইউনিয়নের ভোট, তবু দেখা নেই প্রার্থীদের বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু প্রযুক্তি খাতের শেয়ার ঘুরে দাঁড়ানোয় এশিয়ার পুঁজিবাজারে ঊর্ধ্বগতি ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি ভারতে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে বিতর্ক, যে প্রশ্ন তুললেন আনিস আলমগীর রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী ময়মনসিংহে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী জার্মানি

বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

দেশের ভেতরে ও বাইরে থেকে ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দীন আহাম্মেদ অপু।

তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে গণতন্ত্রপ্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে প্রস্তুত তারা।

শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু-ভাঙ্গা মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দীন অপু বলেন, ‘গত কয়েক দিন ধরে ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করে মানুষের মধ্যে আতঙ্ক ও অশান্তি ছড়ানোর অপচেষ্টা করছে তারা।’

তিনি বলেন, ‘যারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের শাসনামলে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, তরুণ শিক্ষার্থী, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ—কেউই রেহাই পাননি। নৃশংসভাবে মানুষ হত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ