1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মার্কিন কংগ্রেসে রেজুলেশন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৬ Time View

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অভিনন্দন জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে একটি রেজুলেশন উত্থাপন করা হয়েছে।

রেজুলেশনটির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে দেশটির মানুষকে অভিনন্দন জানানো হয়েছে। সেইসঙ্গে স্বাধীনতা ও গণতন্ত্রের সংগ্রামে বাংলাদেশের মানুষ ও বীর মুক্তিযোদ্ধাদের সাহসের ভূঁয়সী প্রশংসা করা হয়েছে এতে। এছাড়া মিয়ানমারের গণহত্যায় পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার জন্যও বাংলাদেশের প্রশংসা করা হয়েছে এতে।

রেজুলেশনে উল্লেখ করা হয়েছে, ‘শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।’ এতে বাংলাদেশের মানুষের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। বলা হয়, এই আন্দোলন সংগ্রামের সমাপ্তি হয়েছিল ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে।

নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার ডেমোক্র্যাট কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো-করতেজ ‘কোমেমর‌্যাটিং দ্য ফিফটিয়েথ অ্যানিভার্সারি অব বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামের রেজুলেশনটি কংগ্রেসে তুলে ধরেন।

রেজুলেশনটি উত্থাপনে ওই ডেমোক্র্যাট কংগ্রেসওম্যানকে সহায়তা করেন হাউসের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, মিশিগানের কংগ্রেসওম্যান রাশিদা তাইয়্যিব ও ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জিমি গোমেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ