1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

বাংলাদেশের শিল্প আইন বিনিয়োগবান্ধব: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২
  • ২৬৮ Time View

বাণিজ্যমন্ত্রী গোলাম মো. কাদের বলেছেন, “বাংলাদেশের শিল্প আইন বিনিয়োগবান্ধব। দেশি-বিদেশি সব বিনিয়োগকারীরা কোনো রকম জটিলতা ছাড়াই এ দেশে বিনিয়োগ করতে পারে।”

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর রূপসী বাংলা হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কানাডা-বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ সেমিনারে মন্ত্রী কানাডার শিল্প উদ্যোক্তাদের এ দেশে বিনিয়োগ করার আহ্বানও জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি প্রাইভেট সেক্টর। এ সেক্টরটির সহযোগিতায় অনেকগুলো পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি সহযোগিতা ছাড়া এ সেক্টরটি ভালোভাবে চলতে পারতো না।

বাংলাদেশ চেম্বারস অব কমার্সের সভাপতি মাসুদ রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রাইভেট সেক্টর অপারেশন বিভাগের সুজাতা গুপ্তা, এডিবি’র দক্ষিণ এশিয়া বিভাগের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিশেষজ্ঞ জে গ্রেন্ট হাউবার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ