1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত

বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশের ঘোষণা দিল হেফাজত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০১৪
  • ১২২ Time View

hefajate-islam২০১৩ সালের ৫’মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনার বর্ষপূর্তি হচ্ছে। এ উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

সমাবেশের পাশাপাশি ওই দিনের ঘটনায় নিহত ও আহত নেতা-কর্মীদের স্মরণে হাটহাজারীতে সংগঠনটির প্রধান কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে এ সমাবেশ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার হেফাজতে ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমাবেশ ও দোয়া মাহফিলে সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা থাকবেন হেফাজতের মহাসচিব হাফেজ জুনাইদ বাবুনগরী।

৫ মে’র সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার আমানাহ্ ফাউন্ডেশন মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

হেফাজতের নায়েবে আমির হাফেজ শামসুল আলমের সভাপতিত্বে সভায় হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনির, মীর মোহাম্মদ ইদ্রিস, আব্দুল ওয়াদুদ নোমানী, জাহাঙ্গীর মেহেদী, জাকারিয়া নোমান ফয়েজী, জোনায়েদ বিন ইয়াহিয়া, কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ