1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ইব্রাহীম আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মে, ২০১২
  • ১৪১ Time View

বগুড়ায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা ইব্রাহীমকে পিস্তলসহ আটক করেছে  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার মধ্যরাতে বগুড়া শহরের রেলওয়ে এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার দুপুর পৌনে ১২টায় র‌্যাব-১২ বগুড়া কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরী মোবাইল ফোনে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক ইব্রাহীমকে নিয়ে অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন তথ্য সংগ্রহে অভিযান চলছে। অভিযান শেষ হলে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

ইব্রাহীমকে শহর স্বেচ্ছাসেবলীগের সভাপতি পদ থেকে সরানো হলেও তিনি এখনও আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব।

উল্লেখ্য, এর আগে ইব্রাহীমের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা, সেবন ও মারপিটসহ বিভিন্ন অভিযোগ এনে গ্রেফতারের দাবিতে বহুবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ