1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

বগুড়ায় বিআরটিসি ডিপোতে বোমা হামলা, ৬ পরিবহনে আগুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ১৮৪ Time View

ঢাকা-বগুড়া ও বগুড়া-রংপুর মহসড়কে পুলিশের কড়া পাহারার মধ্যেও সোমবার পাঁচটি যানবাহনে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। এছাড়া শহরের সাতমাথায় বিআরটিসি বাস ডিপোতে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটণা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।এদিকে সেনা বাহিনীর সদস্যদের মহাসড়কে যানবাহন চলাচলে সহযোগিতা করতে দেখো গেছে।

জানা গেছে, সোমবার সকাল ১০টায় যাত্রীবিহীন বিআরটিসি’র একটি বাস জয়পুরহাটের উদ্দ্যেশ্যে শহরের সাতমাথা বাস ডিপো থেকে বের হয়। বাসটি ডিপো থেকে বের হওয়ার পর একদল দুর্বৃত্ত সেখানে কয়েকটি ককটেল ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে বাসে আগুন ধরে যায় ও এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিআরটিসি বাস ডিপোর শ্রমিকদের হস্তক্ষেপে আগুন নিভিয়ে ফেলা হয়। আগুন দেওয়ার কারনে বাসটি আর জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে পারেনি।

এদিকে বগুড়া শহরের মাটিডালি বিমান মোড়ে আটকেপড়া যানবাহন পারাপারে সহযোগিতা করতে দেখা গেছে সেনা সদস্যদের। এ সময় সেনা সদস্যরা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে কাজ করে।

অপরদিকে সোমবার বেলা সাড়ে ১২টায় ঢাকা-বগুড়া মহাসড়কের বগুড়ার শজাহানপুরের ফটকি ব্রীজ এলাকায় তিনটি ট্রাকে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ভোরে শহরের গোদারপাড়া মোড়ে দুর্বৃত্তরা দুইটি ধান বোঝাই ট্রাকে অগ্নিসযোগ করে। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসির সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে। মহাসড়কজুড়ে পুলিশ, আমর্ড পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে।

বিআরটিসি’র পরিচালক (বগুড়া) শুভাশিষ পোদ্দার লিটন জানান, অবরোধকারীরা ককটেল নিক্ষেপের পর পেট্রোল বোমা হামলা চালিয়েছে। যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এর পর পরই বিআরটিসি’র শ্রমিকরা অবরোধকারীদের ধাওয়া করে তাদেরকে প্রতিহত করে।

বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস জানান, সেনা সদস্যরা অফিসিয়ালভাবে নয়, সাধারণ মানুষের সহযোগিতার জন্য যানবাহন চলাচলে সহযোগিতা করেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ