1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের নিয়ে সিদ্ধান্ত জানালেন ডিএনসিসি প্রশাসক যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য অ্যামচ্যামের রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য কী? জানালেন কোচ আগৈলঝাড়ায় ৩২ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ ‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ সিনেমা ফ্লপ করলেও অভিষেককে কেন বকেন না অমিতাভ? ১৬ স্টেশনে নতুন পে-স্কেলের বেতন, পাননি শাহ আমানত বিমানবন্দরের কর্মীরা চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা যাচাই-বাছাই কমিটি পুনর্গঠনের নির্দেশ

বক্স অফিসে ‘ধূমকেতু’ ঝড়, এক দিনেই কোটি পার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৭৫ Time View

নয় বছর পর মুক্তি পাওয়া দেব ও শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ দেখতে মরিয়া হয়েছিলেন দর্শকেরা। যার ফলাফলও মিলল মুক্তির পর। প্রথম দিনেই রীতিমতো বাজিমাত করেছে সিনেমাটি। কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গেল সিনেমার বক্স অফিস কালেকশন।

গতকাল শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং দেব দুজনেই একটি ছবি শেয়ার করে জানিয়েছেন, প্রথম দিনেই ২.১০ কোটি রুপি আয় করেছে ধূমকেতু।

শুভশ্রী লিখেছেন, ‘বক্স অফিস শুধু কথা বলছে না, রীতিমতো গর্জন করছে। এই গর্জন উত্তরোত্তর বেড়েই চলেছে।’ বোঝাই যাচ্ছে আগামী কয়েক দিনেই ছবিটি ১০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে খুব অনায়াসে।

ছবিটির পরিচালক কৌশিক গাঙ্গুলি লিখেছেন, ‘দর্শকদের ভালোবাসা আবেগ অপেক্ষার একটি সংখ্যারূপ মাত্র। আমাকে সত্যিই আনন্দ দিচ্ছে সারা বাংলা জুড়ে আমাদের ছবি নিয়ে এই উন্মাদনা দেখে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ