1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ফেসবুকে পরিচয় : দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ১২৭ Time View

ভারতের উত্তরাঞ্চলের হরিয়ানা প্রদেশের এক তরুণী ফেসবুকে পরিচিত হওয়া বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ব্লাক মেইল করতে অভিযুক্ত তরুণ ধর্ষণের ভিডিও ধারণ করে ওই ঘটনা কাউকে না জানানোর হুমকিও দিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন ২১ বছর বয়সী তরুণী।

বুধবার হরিয়ানা প্রদেশের ফরিদাবাদ পুলিশ এ তথ্য জানিয়েছে। কয়েকদিন আগে নিশান্ত মল্লিক নামে এক তরুণ তাকে ধর্ষণ করেছে বলে গতকাল ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, অভিযুক্ত তরুণের সঙ্গে ফেসবুকে পরিচয়ের পর দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তরুণী বলেন, অনুরোধের পর মল্লিকের সঙ্গে ফরিদাবাদের সকেতে দেখা করতে যান তিনি; পরে গাড়িতে উঠেন। তিনি বলেন, মল্লিক এ সময় তাকে পানীয় পানকরান। পুলিশ বলছে, ফরিদাবাদের সেক্টর-৪৬ এর একটি ফ্লাটে ধর্ষণের শিকার হয়েছেন ওই তরুণী।

ঘটনা প্রকাশ করা হলে ভিডিও ইন্টারনেটে আপলোডের হুমকি দেন ওই তরুণ। পুলিশ বলছে, মল্লিকবর্তমানে পলাতক রয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ