1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের ঝালকাঠিতে জাল নোটসহ নারী গ্রেপ্তার

ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৮৭ Time View

ফের বাবা হচ্ছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। দীর্ঘ দিনের প্রেমিকা মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এই তারকা জুটি। এই দম্পতির আরিক নামে একটি ছেলেও রয়েছে।
গতকাল শনিবার (২৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করেন গ্যাব্রিয়েলা। এর পরপরই নেটমাধ্যমে ঝড় তোলে এই ছবি। ইন্ডাস্ট্রিতে অর্জুনের বন্ধুদের পাশাপাশি গ্যাব্রিয়েলার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন বার্তা পোস্ট করেছেন।
পোস্ট করা ছবিতে গ্যাব্রিয়েলাকে একটি ফ্লোই গাউন পরা অবস্থায় দেখা যায়। সেখানেই তার বেবি বাম্প প্রকাশ্যে আসে। ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতা নাকি এআই?’ তার এই পোস্টে শুভকামনা জানিয়েছেন কাজল আগরওয়াল, মালাইকা অরোরা, মৌনি রায়, অ্যামি জ্যাকসনের মতো ইন্ডাস্ট্রির অনেকেই।
অ্যামি জ্যাকসন আনন্দ প্রকাশ করে লেখেন, ‘ওহ আমার প্রেমিকা! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য অনেক খুশি।’ অভিনেত্রী কাজল আগরওয়াল ও মৌনি রায় লেখেন, ‘অভিনন্দন’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ