1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

ফের টুইটারে শাহরুখের সাকিব বন্দনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০১৪
  • ১৩৪ Time View
sakib_22একের পর এক জিতেই চলেছেন নাইটরা। যেন থামানোই যাচ্ছে না সাকিবদের। আর দলের এই পারফরম্যান্সে যারপরনাই উচ্ছ্বসিত মালিক শাহরুখ খান।

বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ৩০ রানের জয়ের পর নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে নাইট রাইডার্সদের প্রশংসায় পঞ্চমুখ। পরপর চারটি টুইট করে দলীয় বন্দনায় মাতেন কিং খান।

তিনি লেখেন, And Kolkata my city of joy….Sunil….Sakib…Robin…& my man Morne u only keep getting taller. Ecstatic…

যার অর্থ দাঁড়ায়,  আমার আনন্দের শহর কলকাতা…সুনীল…সাকিব…রবিন…এবং আমার মরনে….তোমরা ধারাবাহিকভাবে চূঁড়ায় পৌঁছে যাচ্ছো, পরমানন্দময়…

চেন্নাইয়ের বিপক্ষে জয়ের পর ‘সাকিব, তোমাকে কাঁধে তুলে ঘুরতে চাই আমি-  এমনই আবেগ উচ্ছ্বসিত মন্তব্য টুইটারে পোস্ট করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান।

ইউসুফ পাঠান ২২ রানে সাজঘরে ফেরার পর হাল ধরেন উথাপ্পা-সাকিব ১২৩ রানের পার্টনারশিপ শুরুর বিপর্যয়কে কাটিয়ে রানকে ১৭৭-এ পৌঁছে দেয়।
এর আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ২১ বলে অপরাজিত ৪৬ রানের যে ইনিংসটি তিনি পড়শু খেলেছেন তা দলের জয়ে প্রধান ভূমিকা রেখেছে। আজ সেই একইভাবে সাকিব ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ৩৮ বল খেলে ৬০ রান করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। যার মধ্যে পাঁচটি বাউন্ডারি ও তিন টি দর্শনীয় ওভার বাউন্ডারির মার ছিল। উথাপ্পা অনবদ্য ৮৩ রানের একটি ইনিংস খেলেন। মাত্র ৫১ বল খেলে ১০টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির মার ছিল। এই ইনিংসের কথা ইডেনের দর্শকরা দীর্ঘদিন মনে রাখবে। টি-টোয়েন্টির যে রোমাঞ্চ তা ভালোভাবেই উপহার দিলেন সাকিব-উথাপ্পা জুটি। কারণ বেঙ্গলুরুর কে যে ১৯৬ রানের পাহাড়সম লক্ষ্যের চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছে তা তো এই জুটির কল্যাণেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ