1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

ফের আফগান ভাইস প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা; নিহত ১

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৬৬ Time View

আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তামের ওপর আবারও হামলা চালানো হয়েছে। তাঁকে হত্যার উদ্দেশে এ হামলা করা হয়। এ ঘটনায় তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে এই হামলায় তাঁর দেহরক্ষী নিহত হয়েছে; আহত হয়েছে আরও দুজন।

আফগান সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে।

আফগান কর্মকর্তারা বলছেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তামের গাড়িবহরে অতর্কিতে হামলা করা হয়েছে। উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে এ হামলা করা হয়।

এদিকে, আফগান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত বছরের জুলাইতে আবদুল রশিদকে প্রথমবার হত্যার চেষ্টা করা হয়। সে সময় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে ১৪ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ