1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

ফিল্মমেকিংয়ে কষ্ট থাকলেও জীবন হয় সুন্দর : ফারুকী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বরাবরই সোশ্যাল মিডিয়ায় নানা বিষয় নিয়ে সরব থাকেন এই নির্মাতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মুক্তি পেয়েছে ফারুকী নির্মিত বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’।

সোমবার (১২ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিটির কয়েকটি দিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানেই ফিল্মমেকিংয়ে কষ্ট থাকলেও জীবন সুন্দর হয় বলে মন্তব্য করেছেন ফারুকী।

ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

থ্যাংক ইউ, মেরিল্যান্ড! থ্যাংক ইউ, ফ্লোরিডা!

সকাল থেকে ভাবছি মেরিল্যান্ডের ফ্লাইট কীভাবে বাতিল করা যায়। এই ঠান্ডায় এত দুর যাব? রায়হান আর বিরাজের চাপে ফাইনালি শরীরটাকে তুলে এয়ারপোর্টের পর্যন্ত নিয়ে যাই।

আমাকে ঠেলে আনার অপরাধে ওদের উপর সকালে হইছিল রাগ, আর এখন হইতেছে প্রেমভাব।

মেরিল্যান্ডে আজকের ফুল হাউজ স্ক্রিনিং ছিল একটা এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স। এনগেজড অডিয়েন্সের চেয়ে সুন্দর কিছু আমরা ফিল্মমেকাররা আর কি চাইতে পারি! তার চেয়ে বড় কথা হচ্ছে কিউ এন্ড এ-তে দর্শক যদি আপনার হয়ে সব ইন্টারপ্রেটেশন দিয়ে দেয়, এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে!

ভালো মন নিয়া ডিনার খাইতে আইসা ফ্লোরিডা থেকে ফোন আসল! সেখান থেকে ভিডিও কলে হাউসফুল অডিয়েন্সের রিঅ্যাকশন পাইয়া মনে হইল ফিল্মমেকিংয়ে কষ্ট থাকলেও জীবন হয় সুন্দর!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ