1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
টানা দুই বছর লভ্যাংশ না দেওয়ায় শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে আইসিবি চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, আরও তিনজনের আমৃত্যু কারাদণ্ড শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে পৃথক ৩ মামলার রায় আজ এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ

ফাইনালে বাংলাদেশের হার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫
  • ১৫১ Time View

শেষ পর্যন্ত পারলো না মিরাজ-শাওনরা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্বাগতিক ভারতের যুবকদের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আর এ জয়ে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হল ভারত।

কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি মাঠে টস জিতে ব্যাটিংয়ে নেমে লড়াইয়ের পুঁজি গড়তে পারেনি মেহেদি হাসানের দল। স্কোরবোর্ডে ১৩ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার সাইফ হাসান ও পিনাক ঘোষ। তৃতীয় উইকেটে জয়রাজ শেখ ও নাজমুল হাসান শান্ত জুটি বেধে ৫৪ রান যোগ করেন। দলীয় ৬৭ রানে জয়রাজের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে জুটিটি। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই শূন্য রানে ফেরেন মেহেদি হাসান মিরাজ। ৬৮ রানে হারাতে হয় দলের চার ব্যাটসম্যানকে।

পঞ্চম উইকেটে জাকির আলীকে নিয়ে ২৮ রানের জুটি গড়ে সে চাপ সামলান নামজুল হাসান। দলীয় ৯৬ রানে ব্যক্তিগত ৪৫ রান করে নাজমুল হাসান বিদায় নিলে ছন্দপতন ঘটে টাইগার যুবাদের ইনিংসে। শেষ ২০ রানে যুবাদের পাঁচ উইকেট পড়লে ৩৬.৫ ওভারে ১১৬ রানে অলআউট হয় তারা।

জবাবে ব্যাট করতে নেমে ১৩.৩ ওভারে তিন উইকেট হারিয়েই এ রান অতিক্রম করে স্বাগতিক দলটি। দলের পক্ষে অপরাজিত ৫৯ রান করেন সরফরাজ খান। মাত্র ২৭ বলে ৯টি চার ও তিনটি ছক্কায় ইনিংসটি সাজান ডানহাতি এ ব্যাটসম্যান। রিসবাহ পান্ত অপরাজিত ২৬ রান ও রিকি ভুই করেন ২০ রান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ