1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ দলগত বিভাগে সেরা বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে উড়িয়ে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনা জিতেছে বাংলাদেশ দল।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের সোনা জয়ের উচ্ছ্বাস রাফি-আলিফদের। ছবি: বাংলাদেশ আর্চারি ফেডারেশন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শুরুটা সাদামাটা হলেও দারুণভাবে ঘুরে দাঁড়ালেন আলিফ-সাগর-রাফিরা। টানা তিন সেট জিতে নিলেন তারা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্টের (স্টেজ-২) রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনা জয়ের হাসি সঙ্গী হলো বাংলাদেশের।

ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।

প্রথম সেট ৫৩-৫০ ব্যবধানে হেরে পিছিয়ে পড়ার পর, দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের তিন সেটের ধুন্ধুমার লড়াইয়ে যথাক্রমে ৫৫-৫৪, ৫৫-৫২ ও ৫২-৫১ ব্যবধানে জিতে সেরা হয় বাংলাদেশ।

‘বাই’ পেয়ে এলিমিনেশন রাউন্ড শুরু করা বাংলাদেশ সেমি-ফাইনালে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ৬-০ সেট পয়েন্টে।

আসরে এ নিয়ে দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ মিলিয়ে ছয়টি পদক জিতল বাংলাদেশ।

এর আগে কম্পাউন্ড নারী দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে প্রথম সোনা জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ। দলের হয়ে অংশ নেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগ ও কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগের রুপা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব ও নারী এককে কুলসুম আক্তার মনি পেয়েছেন ব্রোঞ্জ।

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

পরিচ্ছন্ন দেশ চাই, কিন্তু নিজেকে বদলাতে চাই না

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ