1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব

ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৪৭ Time View

করোনাভাইরাস প্রতিরোধী ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা আজ সোমবার (২১ জুন) থেকে রাজধানীর তিন হাসপাতালে দেয়া শুরু হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে সোমবার সকাল ৯টায় ৪৯ মিনিটে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

একই সময় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিচালক ফারুক আহমেদ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ নিজ নিজ কেন্দ্রে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

৯টা ৪৯ মিনিট থেকে শুরু হওয়ার এই কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। তিন হাসপাতলের প্রতি কেন্দ্রে ১২০ জন করে মোট ৩৬০ জনকে সোমবার টিকা দেয়া হবে।

গতকাল রোববার স্বাস্থ্য বুলেটিনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এ কথা জানান।

তিনি বলেন, পরীক্ষামূলক প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য ৭ থেকে ১০ দিন প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ফাইজারের টিকা পরীক্ষামূলক প্রয়োগ করা হলো। যারা এই সেন্টারে নিবন্ধন করে এখনও টিকা পাননি, তাদের মধ্য থেকে ১২০ জনকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা তৈরি করে এই টিকা দেয়া হচ্ছে।

‘টিকা দেয়ার পর প্রথমে দুজনকে তাদের ১৫ থেকে ৩০ মিনিট বিশ্রামের জন্য আলাদা বুথ রাখা হয়েছে।’

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আমাদের হাসপাতাল থেকে ১১৫ জনকে টিকা নিতে এসএমএস পাঠানো হয়েছে।

‘সাড়ে ৯টার সময় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ১১৫ জনের মধ্যে যারা আসবে তাদের সবাইকেই এই টিকা দেয়া হবে।’

টিকাদান কার্যক্রমের শুরু করার সময় স্বাস্থ্য অধিদপ্তর একাধিক কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ