1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডাচ-বাংলা ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত নওগাঁ কারাগারে বগুড়া জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু দফাদারের নাম ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের নতুন পরিচয় ‘গ্রাম পুলিশ’ বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো কমিউনিটি ব্যাংক কর্মসংস্থান সৃষ্টিতে ধীরগতি, কাজে আসছে না বাংলাদেশের কর্মক্ষম জনমিতির সুবিধা: বিশ্বব্যাংক ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু কালিয়াকৈরে ১১ প্লাটুন বিজিবি ও ২৫ ম্যাজিস্ট্রেট মোতায়েন ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে | Boishakhi Online ‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার

প্রবাসী ব্যবসায়ীদের দেশের কৃষিখাতে বিনিয়োগের আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৬৮ Time View

লন্ডনের বাংলাদেশ দূতাবাসে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নেতাদের সাথে মতবিনিময় করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ীদের দেশের কৃষিখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৫ নভেম্বর) লন্ডনের স্থানীয় সময় বিকেলে এ মতবিনিময় সভা হয়েছে।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে কৃষিপণ্যের বাণিজ্যিক উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে অপার সম্ভাবনা রয়েছে। সে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে প্রবাসী ব্যবসায়ীদের বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে দেশে বিনিয়োগের সব সুবিধা রয়েছে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বাড়তি কার্গো বিমান ভাড়া, স্ক্যানিং সমস্যা, কার্গো ভিলেজে কোল্ড স্টোরেজের সমস্যাসহ নানা সমস্যা তুলে ধরেছেন। এছাড়া গ্লোবাল গ্যাপ (উত্তম কৃষি চর্চা) মেনে ফসল উৎপাদন, সংরক্ষণ ও সার্টিফিকেট প্রদানের আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে তারা কৃষিমন্ত্রীর নেতৃত্বে সরকারি-বেসরকারি প্রতিনিধিদলের এ সফরের প্রশংসাও করেছেন।

এ দিকে কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান বাঁধাসমূহ নিরসনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলো ব্যবসায়ীদের অবহিত করে কৃষিমন্ত্রী বলেছেন, রপ্তানি বৃদ্ধিতে আধুনিক কৃষি চর্চা মেনে ফসল উৎপাদন, রপ্তানি উপযোগী জাতের ব্যবহার, আধুনিক প্যাকিং হাউস নির্মাণ, অ্যাক্রিডিটেড ল্যাব স্থাপনসহ নানা কাজ চলমান রয়েছে।

২০২৫ সালের মধ্যে ২ লাখ ৫০ আলু রপ্তানি এবং ২০২২-২৩ অর্থবছরে কৃষিপণ্যের রপ্তানি ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে, ইতোমধ্যে ২টি খসড়া রোডম্যাপ প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মতবিনিময় সভায় লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ, বিবিসিসিআইর হেড অব এডভাইজরি বোর্ড শাহগীর বখত ফারুক, প্রেসিডেন্ট বশির আহমেদ, ডিরেক্টর রফিক হায়দার, পাথফাইন্ডারের সিইও ইফতি ইসলাম, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট শফিউল আলম চৌধুরী নাদেল এবং সফররত বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ