1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ভারতের প্রেসিডেন্টের অভিনন্দন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ জানুয়ারি, ২০১৪
  • ১৮৭ Time View

ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভারতের জনগণের পক্ষ থেকে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। আজ রাত পৌনে আটটার দিকে প্রধানমন্ত্রীকে ফোন করেন প্রণব মুখার্জি। এসময় তিনি পারস্পরিক সুসম্পর্কের ভিত্তিতে দুই দেশ সামনে এগিয়ে যাবে উল্লেখ করে উভয় দেশের সম্পর্ক জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (গণমাধ্যম) মাহবুবুল হক শাকিল ফোনের বিষয়টি নিশ্চিত করে জানান প্রণব মুখার্জি এসময় প্রধানমন্ত্রীর স্বাস্থ্যেরও খোঁজখবর নেন।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সিনিয়র নেতা লাল কৃষ্ণ আদভানি শেখ হাসিনাকে অভিনন্দন জানান। আজ চীন, ভিয়েতনাম ও কম্বোডিয়াও প্রধানমন্ত্রী ও সরকারকে অভিনন্দন জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ