1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
এমবাপ্পের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস ফুটবল খেলতে নেমে আর ফেরা হয়নি যাদের, ৫ মর্মান্তিক মৃত্যু শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন চীনের আন্তর্জাতিক বিষয়কমন্ত্রী প্রযুক্তিভিত্তিক সীমান্ত ব্যবস্থাপনা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী বিমানের অব্যবস্থাপনা নিয়ে সংসদীয় কমিটির ক্ষোভ ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, সম্পাদক অনিক রাজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরি, আবেদন ফি ২২৩ টাকা তিন দফা দাবিতে আজও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

প্রধানমন্ত্রীকে বরণ করতে বর্ণিল সাজের ২২০ নৌকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৫০ Time View

এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দেশের দেশের সবচেয়ে বড় ও সর্বাধুনিক প্রযুক্তির পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করতে পটুয়াখালীর কলাপাড়ায় এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে তিনি দেশে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেন।

পটুয়াখালী পৌঁছালে বর্ণিল সাজে ২২০ নৌকা থেকে পতাকা নাড়িয়ে ও সঙ্গিত পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়।

সোমবার (২১ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে পটুয়াখালীর কলাপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। করোনা মহামারি শুরুর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাইরে দেশের অন্য কোথাও এটিই তার প্রথম সফর।

কলাপাড়ায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করে।

এরপর প্রধানমন্ত্রী পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কোল জেটিতে যান। রামনাবাদ নদীর মোহনায় বর্ণিল সাজে সজ্জিত ২২০ রঙিন পাল তোলা নৌকা থেকে পতাকা নাড়িয়ে ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বরণ করে পটুয়াখালীবাসী।

২২০টি নৌকার মধ্যে ১০০টি পালতোলা নৌকা, প্রধানমন্ত্রীর ছবিসংবলিত ব্যানার ফেস্টুন ছিল ১০০ নৌকায় এবং বাকি ২০টি নৌকায় ছিলেন নিরাপত্তাকর্মীরা। লাল, সবুজ, নীল এবং হলুদ রঙে নৌকাগুলো সজ্জিত করা হয়।

প্রতিটি নৌকায় রংবেরঙের পোশাকে ২ জন করে মোট ৪০০ জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হবে রাবনাবাদ চ্যানেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ