1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত পাবনা মানসিক হাসপাতাল বিনোদনের জায়গা নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে ইমরান-খুশী কবিরের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০১৭
  • ১৬৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিকর বক্তব্য দেয়ার অভিযোগ এনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও মানবাধিকার কর্মী খুশি কবীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চকবাজারের এক ব্যক্তি।

মামলার বাদী হাজী মোহাম্মদ বাদল নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।

রোববার ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি দায়ের করেন বাদল। মামলায় ইমরান ও খুশী কবির ছাড়াও আরও দেড় শতাধিক জনকে আসামি করা হয়েছে।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। এ বিষয়ে আদেশ পরে দেয়া হবে।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ২৬ মে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আসামিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তাদের বক্তব্য পর দিন বিভিন্ন পত্র-পত্রিকায় আসে। এতে তার মানহানি হয়েছে বলে আদালতে মামলাটি দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ