1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা শীতকালীন সবজির চারা উৎপাদন করে কোটি টাকার বাণিজ্য নিয়ম মানলে অধিকাংশ ব্যাংক বিলুপ্ত হতো, ভালো ৪-৫ ব্যাংক থেকে অন্যদের শিখতে হবে: মাহবুব উল্লাহ মানবতাবিরোধী অপরাধে মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন ঐশী আলোকস্বল্পতায় খেলা থামার আগে বাংলাদেশের হতাশার আরেক সেশন রোমেরোর মতে মেসির ১০ নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি আলভারেজ জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এশিয়া কাপ আর্চারি: ইরাকে বন্যা-শ্রীপর্ণা-মনির সোনা জয় পে-স্কেল নিয়ে নতুন ৮ সিদ্ধান্ত সরকারের, প্রজ্ঞাপন জারি অর্থ মন্ত্রণালয়ের

প্রথম ডেটিং নিয়ে জুকারবার্গের স্ট্যাটাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১৬
  • ১৪৩ Time View

15বর্তমানে সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

১৯৮৪ সালের ১৪ মে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের হোয়াইট প্যালেসে জন্ম গ্রহণ করেছিলেন এই উদ্যমী তরুণ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় মাত্র ২০ বছর বয়সেই জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক চালু করেন বিশ্বের এই অন্যতম ধনী ব্যক্তি।

ফেসবুক প্রতিষ্ঠা পাওয়ার পর থেকেই ক্রমশ বাড়তে থাকে এর জনপ্রিয়তা। ফেসবুকের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই জুকারবার্গও ব্যক্তি জীবনে জনপ্রিয় হয়ে ওঠেন।

২০১২ সালে দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যানকে বিয়ে করেন তিনি। এরপর ২০১৫ সালের ডিসেম্বরে তাদের ঘর আলো করে আসে মেয়ে ম্যাক্স।

সোমবার চ্যানের সঙ্গে ১৩ বছরের সম্পর্কের কথা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন জুকারবার্গ। সেখানে তিনি চ্যানের উদ্দেশে বলেন, ‘১৩ বছর আগে আমাদের প্রথম দেখা। প্রথম ডেটিংয়ে আমি তাকে বলেছিলাম আমার কম্পিউটারে একটু সমস্যা রয়েছে এটা পরদিনই ঠিক করতে হবে। তখন সে আমাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এটা খুব ভালোই কাজ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ