1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

পেরুতে অক্সিজেন পেতে লাইনে অপেক্ষমাণ শত শত মানুষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৬ Time View

পেরুতে চলছে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা ভয়াবহ সংক্রমণ। প্রিয়জনকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টায় শত শত লোককে রাস্তায় দাঁড়িয়ে দিনরাত অক্সিজেন পেতে অপেক্ষা করতে হচ্ছে। এমনকি রাস্তায় তাদের ঘুমাতেও দেখা যাচ্ছে।

রাজধানী লিমার কাছাকাছি এল কালাউতে অক্সিজেন ফ্যাক্টরীর সামনে লোকজনকে তাঁবু খাটিয়ে রাত্রি যাপন করতে দেখা গেছে।

রাস্তায় মানুষ সমান শত শত বিশাল অক্সিজেন সিলিন্ডার সারি সারি রেখে দেয়া হয়েছে। এগুলো যারা কিনেছে তাদের নাম সাঁটা রয়েছে তাতে।

ইয়ামিল এন্তোনিও সুসা বলেন, আমি কাল থেকে এখানে অপেক্ষা করছি। আমার আসার আগে দুই তিন দিন ধরে লোকজন লাইনে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিল।

সুসার ৫০ বছর বয়সী পিতা কোভিড-১৯ এ আক্রান্ত। তার অক্সিজেন প্রয়োজন। আরেক রাত না হলেও অন্তত সন্ধ্যার আগ নাগাদ সে অক্সিজেন পাবে না বলেই আশা করছে।
খালি হাতে বাড়ি ফিরে যাওয়ার কোন মানে নেই বলে উল্লেখ করলো সুসা।

দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ শুরুর পর মারাত্মক অক্সিজেন সংকট দেখা দিয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে রাজধানী লিমা ও পেরুর সাতটি অঞ্চলে সোমবার থেকে অন্তত ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন জারি থাকবে।

পেরুর ৩ কোটি ৩০ লাখ জনগণের মধ্যে ১১ লাখ করোনায় আক্রান্ত হয়েছে। গত বছরের মার্চ থেকে ৪০ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ